আশরাফুর রহমান(জুয়েল):-
‘পলাশ ফুটেছে, শিমুল ফুটেছে, এসেছে দারুণ মাস’।
সিলেটে বাংলার প্রকৃতিতে আগমন ঘটা ঋতুরাজ বসন্তকে বর্ণাঢ্য আয়োজনে বরণ করা হয়েছে । আনন্দ উচ্ছাস আর বাসন্তী সাজে সেজে তরুণ-তরুণীরা বরণ করে নেয় বাংলা পঞ্জিকা বর্ষের এই শেষ ঋতুকে। শীতকে উপেক্ষা করে বসন্তকে বরণ করে নেয়ার আয়োজনে দিনভর সিলেট নগরীর বিভিন্ন স্থানে আয়োজন করা হয় নানা অনুষ্ঠানের।
নগরীর শ্রীহট্ট সংস্কৃত কলেজ, এমসি কলেজ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বসন্ত বরণ উপলক্ষে বাসন্তী সাজে তরুণ-তরুণীদের ঢল নামে। চলে হৈ-হুল্লোড়, নাচ-গান।
বিভিন্ন সংগঠন ও গোষ্ঠীর সম্মেলক সংগীত, দলীয় নৃত্য, ঐতিহ্যবাহী মণিপুরী নৃত্য, ঝুমুর নৃত্য, গণসংগীত, একক পরিবেশনা, বাউল গান ও নাটক পরিবেশনা।
বসন্ত বরণকে কেন্দ্র করে সিলেট নগরীর বুক চিরে বয়ে যাওয়া সুরমা নদীর তীরেও জমে তরুণ-তরুণীদের ভীড়। বিশেষ করে সন্ধ্যার পর থেকে ক্বীন ব্রিজ সহ আলো-আধারীর মায়াবী খেলায় অনন্য রূপ নেয় কাজিরবাজার ব্রিজ এলাকা।
এদিকে ঋতুরাজ বসন্তকে বরণ করতে প্রাণের মেলা বসেছিল নগরের সবগুলো বিশ্ববিদ্যালয় সহ কলেজ প্রাঙ্গনে।
ঋতুরাজ বসন্ত প্রকৃতির সাথে মানুষের মনেও আনন্দ আর উচ্ছ্বাস নিয়ে আসে। ফাল্গুনের চিরন্তনী উচ্ছাস প্রতিটি মানুষকে জাগিয়ে তোলে নবরুপে, নব উদ্দ্যোমে।
Sylhetnewsbd Online News Paper