সিলেট নিউজ বিডি ডেস্ক: নির্বাচনের পরিবেশ খুব ভালো রয়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। যে যাই বলুক না কেন এবার সংঘাতপূর্ণ পরিবেশ নেই বলেও উল্লেখ করেন তিনি।
বুধবার বেলা আড়াইটার দিকে সিলেট জেলা প্রশাসক কার্যালয় চত্বরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সরকারের বয়োজ্যেষ্ঠ এ মন্ত্রীর আসন সিলেট-১ থেকে তার অনুজ ড. এ কে আবদুল মোমেন এবার নির্বাচন করছেন।
আওয়ামী লীগকে যেভাবে দেশকে গড়ে তুলেছে তাতে এ নির্বাচনে বিপুল সংখ্যক ভোটে আওয়ামী লীগই জিতবে বলেও উল্লেখ করেন তিনি।
বুধবার সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নি কর্মকর্তার কাছে মনোনয়ন পত্র জমা দেন তিনি। এসময় অর্থমন্ত্রীও তার সাথে ছিলেন।
সদর ও সিটি কর্পোরেশন এলাকা নিয়ে গঠিত সিলেট-১ আসনটি মর্যাদার আসন বলে খ্যাত। এ আসনে নৌকা নিয়ে নির্বাচন করবেন মোমেন।
ড. মোমেন জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত। বর্তমানে তিনি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যানের দায়িত্বে আছেন।
শেয়ার করুন
Sylhetnewsbd Online News Paper