তাহিরপুর প্রতিনিধিঃ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার রামসার সাইট খ্যাত মাছের অভয়ারণ্য টাংগুয়ার হাওরে টাংগুয়ার হাওরে সামসগর, বেড়বেরিয়া,তেকুনিয়া বিলে কিছু সংখ্যক অবৈধ মৎস্য আহরণকারী বিলের মৎস্য চলাচলের পথ কোনাজাল দ্বারা বন্ধ করে, ছাই ও কারেন্টজাল দ্বারা মৎস্য আহরণ করার গোপন সংবাদ পেয়ে,টাংগুয়ার হাওর সামসাগর,বেড়বেরিয়া,ও তেকুনিয়া বিল হতে অর্ধশতাধিক ছাই,কারেন্টজাল,জব্দ করে জব্দকৃত সরঞ্জামাদির আনুমানিক মুল্য প্রায় অর্ধ লক্ষাধিক টাকা।
জানা যায়, বুধবার (২৮শে নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত টাংগুয়ার হাওরের সাম সগর, তেকুনিয়া,বেড়বেরিয়া,বিলসহ কয়েকটি স্থানে অভিযান চালিয়ে এসব আটক করেন টাংগুয়ার হাওর কেন্দ্রীয় সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড এর সাধারণ সম্পাদক আহম্মদ কবিরের নেতৃত্বে কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ ও কমিউনিটি গার্ডের সহযোগীতায় এসব জব্দ করা হয়। পরে সেগুলো আগুনে পুড়িয়ে ভস্মীভূত করা হয়।
টাংগুয়ার হাওর কেন্দ্রীয় সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড এর সাধারণ সম্পাদক আহম্মদ কবির বলেন,টাংগুয়ার হাওরে অবৈধ ভাবে মাছ ধরার সাথে জরিতরা কোন ছাড় পাবে না কেউ। হাওরে অবৈধ মাছ ধরা বন্ধ করার জন্য আমাদের এই অভিযান চলমান থাকি।
Sylhetnewsbd Online News Paper