লেভেল প্লেয়িং ফিল্ডের সম্ভাবনা নেইঃ মান্না

সিলেট নিউজ বিডি ডেস্ক: নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, ৩০ ডিসেম্বরের আগে লেভেল প্লেয়িং ফিল্ডের সম্ভাবনা নেই। শুক্রবার (৩০ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে আদর্শ নাগরিক আন্দোলন আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

মান্না বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অবলীলায় মিথ্যা কথা বলার যোগ্যতা রাখেন। যার কোনও তুলনা নেই।

তিনি আরো বলেন, আর কোনো হতাশা কিংবা ভয়ের চাষ নয়। আরও ২১ দিন সময় আছে ভোটের। ২১ দিন পরেই দেশে বিপ্লব ঘটাতে হবে।