সুনামগঞ্জ-৫ আসন মনোনয়ন পত্র দাখিল করেছেন ৯ জন

ছাতক প্রতিনিধিঃ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ছাতক-দোয়ারাবাজার নিয়ে গঠিত সুনামগঞ্জ-৫ সংসদীয় আসনে বিভিন্ন দলের ৯জন সংসদ সদস্য পদপ্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বুধবার সকাল থেকে বিকাল ৫টার মধ্যে আওয়ামীলীগের ১জন, বিএনপির ২জন, খেলাফত মজলিসের ১জন, ইসলামী আন্দোলনের ১জন ও স্বতন্ত্র ১জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন। উৎসব মুখর পরিবেশে দলীয় নেতা-কর্মীদের নিয়ে দিনের শুরুতেই আওয়ামীলীগের প্রার্থী হিসেবে মনোয়ন পত্র দাখিল করেন, মুহিবুর রহমান মানিক।

বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের মনোনীত প্রার্থী হাফিজ মাওলানা হুসাইন আল হারুন, খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে সংগঠনের কেন্দ্রিয় যুগ্ম মহা সচিব মাওলানা শফিক উদ্দিন ও স্বতন্ত্র প্রার্থী আইয়ূব করম আলী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

ওইদিন সুনামগঞ্জ-৫ আসনে জাপার সাবেক সংসদ সদস্য এডভোকেট আবদুল মজিদের পুত্র এডভোকেট নাজমুল হুদা হিমেল, ন্যাপের প্রার্থী আব্দুল অদুদ ও বিএনএফএর আশরাফ হোসেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন।