সিলেটে গুনীজনদের কবর জিয়ারত করলেন সিলেট-১ আসনের বিএনপির প্রার্থী

সিলেট নিউজ বিডি ডেস্ক: মহান মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল এমএজি ওসমানীসহ সিলেটের গুনীজনদের কবর জিয়ারত করলেন সিলেট-১ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী দলটির ভাইস চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরী।

রোববার তিনি জেনারেল এম এ জি ওসমানী, সাবেক অর্থমন্ত্রী এম. সাইফুর রহমান, স্পীকার হুমায়ুন রশীদ চৌধুরী, দেওয়ান ফরিদ গাজী ও জেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট শহীদ আলীর কবর জিয়ারত করেন এবং প্রয়াত গুনীজনদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।

এসময় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি সালেহ আহমদ খসরু, ডা. নাজমুল ইসলাম, ফাত্তাহ বকশী, জেলা বিএনপির নির্বাচিত সাংগঠনিক সম্পাদক এমরান আহমদ চৌধুরী, মহানগর নির্বাচিত সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল বাহার চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান সাদিক, বিএনপি নেতা সৈয়দ এমরান হোসেন, সেলিম আহমদ, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি লিটন আহমদ, জেলা ছাত্রদলের সাবেক তথ্য গবেষনা সম্পাদক আফজাল হোসেন, যুবদল নেতা সোলেমান আহমদ সিদ্দিকী ও নুরুল বাবুল প্রমুখ।

ইনাম আহমদ চৌধুরী বলেন- ‘গুনীজনরা আমাদের সম্পদ। যে সমাজে গুনীজনের প্রতি শ্রদ্ধা ও সম্মান থাকেনা, সেই সমাজে গুনীজন তৈরী হয় না। তাই আমাদের স্ব স্ব অবস্থান থেকে গুনীজনদের সম্মান করতে হবে। তাহলে দেশ, জাতি ও সমাজ উপকৃত হবে।’