সিলেট নিউজ বিডি ডেস্ক: বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে পোল্যান্ড গেছেন সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও একাত্তর টেলিভিশন এর ব্যুরো প্রধান সুপ্রিয় ইকবাল মাহমুদ।
০৪ ডিসেম্বর মঙ্গলবার রাতে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন তিনি। পোল্যান্ড এর কাতবিচ শহরে আয়োজিত এবারের জলবায়ু সম্মেলনে বিশ্বের ৬৪ টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং তাদের প্রতিনিধি ছাড়াও বিভিন্ন দেশের গণমাধ্যম কর্মীরা অংশ নিচ্ছেন।
সম্মেলন শেষে ইকবাল মাহমুদ ফ্রান্স,স্পেন,পর্তুগাল ইতালি ও জার্মানি সফর করবেন,সেখানে তার সম্মানে আয়োজিত নানান অনুষ্ঠানে তিনি যোগ দেবার কথা রয়েছে।
আগামী ১৫’ই ডিসেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।সিলেট প্রেসক্লাবে
Sylhetnewsbd Online News Paper