মস্তফা উদ্দিন,ষ্টাফ রিপোর্টার: সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত বড়লেখা উপজেলার শিক্ষার্থীদের সংগঠন বড়লেখা ছাত্রকল্যাণ সংঘ সিলেটের পক্ষ থেকে জিন্দাবাজারস্থ ঐতিহ্যবাহী মার্কেট ব্লু-ওয়াটার শপিং সিটির ব্যবসায়ী সমিতির তৃতীয় বারের মত নির্বাচিত সাধারণ সম্পাদক আলতাফ হোসেনকে ফুলেল সংবর্ধনা জানানো হয়েছে।
আলতাফ হোসেন মৌলভী বাজারের বড়েলেখা উপজেলার নিজবাহাদুরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল হোসেনের ছেলে।
৫ (ডিসেম্বর) বুধবার সন্ধ্যায় সংগঠনের সদস্যরা ব্লু-ওয়াটার শপিং সিটির গ্যালারিতে গিয়ে তাকে এ শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ফাহিম আহমদ হামীম ও সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক মনতোষ দে বাধন, সহ-অর্থ সম্পাদক প্রীতম দাস,সহ শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক সেলিম আহমদ, স্কুলছাত্র বিষয়ক সম্পাদক জাকারিয়া আহমদ,বড়লেখার সাবেক ছাত্রনেতা জিয়াউর রহমান, ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত সভাপতি শাহেদ আহমদ প্রমুখ।
Sylhetnewsbd Online News Paper