বিএনপির গুলশান কার্যালয়ে ভাঙচুর

সিলেট নিউজ বিডি ডেস্ক: মনোনয়ন না দেওয়ায় গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে হামলা ও ভাঙচুর করেছেন দলটির তিন নেতার সমর্থকরা। এসময় তারা ইটপাটকেল নিক্ষেপ ও কার্যালয়টির গ্লাস ভাঙচুর করেন। শনিবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, শেরপুর-২ আসনের মনোনয়নবঞ্চিত ফাহিম চৌধুরী, নারায়ণগঞ্জ বিএনপি নেতা তৈমুর আলম খন্দকার ও গোপালগঞ্জের সেলিমুজ্জামান সেলিমের কয়েক হাজার সমর্থক এই হামলা চালিয়েছে।

তারা রাজধানীর গুলশানে গিয়ে খালেদা জিয়ার কার্যালয় ঘেরাও করে। এসময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা কার্যালয় লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। কার্যালয়ের প্রধান ফটক ভেঙে ফেলার চেষ্টা করে। তাদের ছোড়া ইটের আঘাতে কার্যালয়ের জানালার কাঁচ ভেঙে যায়।