সুনামগঞ্জ-১ আসনে নৌকার মাঝি রতন

তাহিরপুর প্রতিনিধিঃ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ -১(তাহিরপুর,জামালগঞ্জ,ধর্মপাশা,মধ্যনগর) আসনে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত আবারো নৌকার মাঝি রতনই থাকছে।
এমনটাই নিশ্চিত হয়ে জানা গেছে শুক্রবার (০৭ডিসেম্বর) আওয়ামীলীগের সভাপতির ধানমন্ডি কার্যালয়ে দলের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের মহাজোটের প্রার্থীদের চূড়ান্ত ভাবে মনোনয়ন ঘোষণা করার সংবাদ বিভিন্ন তথ্যসুত্রে জানা যায়।মহাজোটের বিকল্পধারার জন্য বাংলাদেশের আওয়ামীলীগ তিনটি আসন ছেড়ে দিয়েছে। উক্ত আসনে।মুন্সীগঞ্জ-১থেকে প্রেসিডিয়াম সদস্য ও যুক্তফ্রন্টের মুখপাত্র মাহী বদরুদ্দোজা চৌধুরী, লক্ষ্মীপুর-৪ থেকে বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান এবং মৌলভীবাজার-২ আসন থেকে বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য এমএম শাহীন মহাজোটের প্রার্থী হিসেবে আজ মনোনীত হয়েছেন।

সদ্য বিএনপি থেকে পদত্যাগ করে বিকল্পধারায় ফেরা সমশের মবিন চৌধুরী ও সুনামগঞ্জ-১আসনের ডাঃ রফিক চৌধুরী মনোনয়ন পাচ্ছেন না। সুনামগঞ্জ-১আসনে আ.লীগ মনোনীত প্রার্থী মোয়াজ্জেম হোসেন রতনেই আবার নৌকার প্রতিক নিয়ে সুনামগঞ্জ-১তাহিরপুর জামালগঞ্জ,ধর্মপাশা,মধ্যনগ, নির্বাচন করছেন।এদিকে সুনামগঞ্জ-১আসনের বিভিন্ন এলাকার তৃণমূলের নেতাকর্মীগন আজ শুক্রবার(০৭ডিসেম্বর)বিভিন্ন সুত্রে বিকল্পধারার চুরান্ত তিনটি আসনের খবর পেয়ে। তৃণমুলের প্রার্থীতা নিয়ে দ্বিধাদ্বন্দে থাকা নেতাকর্মীরা জননেত্রী আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনা কে কৃতজ্ঞতা জানিয়ে নানা ভাবে আনন্দ উল্লাস প্রকাশ করেছেন।

তাদের মধ্যে মধ্যনগর থানা আওয়ামীলীগের অন্যতম নেতা শফিকুল ইসলাম সেলিম,শ্রীপুর উত্তর ইউনিয়ন যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ডাঃমনির হোসেন, মধ্যনগর থানা যুবলীগ নেতা বিপ্লব বিশ্বা, শ্রীপুর উত্তর ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল আমিন,শ্রীপুর উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের ৮নং ওয়ার্ডের সভাপতি শামনুর আখঞ্জি,শ্রীপুর উত্তর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা দেলোয়ার হোসেন,দক্ষিণ বংশিকুন্ডা ইউনিয়ন ছাত্রলীগ নেতা জাকির হোসেন দক্ষিণ বংশিকুন্ডা ইউনিয়ন ছাত্রলীগ নেতা সানোয়ার হোসেন খোকা,সহ তৃনমূল নেতাকর্মীগন বলেন,জননেত্রী শেখ হাসিনা একজন বিচক্ষ উনি একজন সর্বজ্ঞানের অধিকার সম্পন্ন।উনি জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা হাসিনার উনি কখনই কোন রাজাকারের সন্তানের হাতে নৌকা তুলে দিয়ে স্বাধীনতার প্রতিক নৌকার কলঙ্ক আনতে পারেন না।শেখ হাসিনা সব কিছুই সইতে পারেন কিন্তু কোন স্বাধীনতা বিরোধীর সাথে আপোষ করে নি। উনি অনেক তথ্য সংগ্রহের মাধ্যমে স্বাধীনতার স্ব পক্ষের প্রার্থী সুনামগঞ্জ ১আসনে স্বাধীনতার প্রতিক নৌকা মার্কা নিয়ে আওয়ামীলীগের দলীয় মনোনীত প্রার্থী দু দুবারের জননন্দিত এমপি ভাটি বাংলার উন্নয়নের রপকার খ্যাত ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন সাহেব কে মনোনয়ন দেওয়ায়,আমরা অনেক খুশি।