সোমবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে ঐক্যফ্রন্ট

সিলেট নিউজ বিডি ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী সোমবার (১৭ ডিসেম্বর) নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে জাতীয় ঐক্যফ্রন্ট। ওইদিন রাজধানীর মতিঝিলে হোটেল পূর্বানীতে বেলা ১১টায় ঐক্যফ্রন্টের নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে।

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঐক্যফ্রন্টের মিডিয়া কো-অর্ডিনেটর মেহেদী মাসুদ।

ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, একাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে চলতি বছরের অক্টোবরের শুরুতে গঠিত হয় জাতীয় ঐক্যফ্রন্ট। এর নেতৃত্বে রয়েছেন গণফোরামের সভাপতি প্রবীণ আইনজীবী ড. কামাল হোসেন। আর মুখপাত্র হিসেবে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।