আগামী ২২ ডিসেম্বর সিলেট আসছেন শেখ হাসিনা

সিলেট নিউজ বিডি ডেস্ক: আগামী ২২ ডিসেম্বর শনিবার সিলেট আসছেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সিলেট সফরকালে তিনি হযরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত করবেন।

এছাড়া সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিষয়টি নিশ্চিত করেছেন দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ।