উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নৌকা মার্কায় ভোট দিন: রেজাউল হক রাসেল

সিলেট নিউজ বিডি ডেস্ক: মহান বিজয় দিবস উপলক্ষে এবং নৌকা মার্কার সমর্থনে বিয়ানীবাজার উপজেলার ২নং চারখাই ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৮ নং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিঠির যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমদ চৌধুরীর সভাপতিত্বে এবং যুগ্ম সদস্য সচিব মাহমুদ হোসেন হিবরুর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর কৃষকলীগের সিনিয়র সহ সভাপতি রেজাউল হক রাসেল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর কৃষকলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, আতাউর রহমান আতাই, মোহাম্মদ হোসেন বাবর, রাশেদ আশরাফ রিমন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শহিদুর রহমান সুমন, এনাম আহমদ খান, আব্দুল হাদী, জালাল উদ্দিন, সোলেমান শিকদার, জাহেদ আহমদ, মোহাম্মদ আবুল কাশেম, কাওসার হোসেন, মলু আহমদ, সিহাব আহমদ, কামরান আহমদ, সায়েম চৌধুরী, লায়েক আহমদ, শামীম চৌধুরী, মারজান প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন হাফিজ লুৎফুর রহমান। মনোমুগ্ধকর নির্বাচনি গান পরিবেশন করেন মো: আলিম উদ্দীন।