বড়লেখা-জুড়ী আসনে নিবার্চনী প্রচারনায় জাকির

মস্তফা উদ্দিন,বড়লেখা: জাতীয় সংসদ নিবার্চনে মৌলভীবাজার-১ বড়লেখা-জুড়ী আসনে আওয়ামীলীগের দলিয় প্রার্থী মো.শাহাব উদ্দিনের পক্ষে গনসংযোগ করছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন।

তিনি ১৯ ডিসেম্বর বুধবার স্হানীয় নেত্রা কর্মীদের সাথে নিয়ে বিভিন্ন জায়গায় প্রচারনা ও গনসংযোগ করেন এবং ঐদিন রাতে বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের মুড়াউল এলাকায় নির্বাচনী জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে দেন।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগ প্রার্থী হুইপ মো. শাহাব উদ্দিন।

অন্যদের মধ্যে জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান গুলশানারা মিলি, পূর্বজুড়ী ইউনিয়নের চেয়ারম্যান সালেহ আহমদ, বড়লেখা উপজেলা ছাত্রলীগের সভাপতি তানিমুল ইসলাম তানিম, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন আহমদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আহমদ, ছাত্রলীগ নেতা গৌছউদ্দিন, পৌর ছাত্রলীগের সভাপতি ছিদ্রাতুল কাদের আবির ও সাধারণ সম্পাদক কাউন্সিলর রাহেন পারভেজ রিপন, বড়লেখা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি এমরান হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।