মস্তফা উদ্দিন,বড়লেখা: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দাসের বাজার জিনিয়াস একাডেমী পরিদর্শন করলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রফিজ মিয়া।
২৩ ডিসেম্বর রবিবার দুপুর ১ টায় স্কুলটি পরিদর্শন কালে তিনি একাডেমির অবকাঠামো ও পরিবেশ শিক্ষা বান্ধব হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।
মানসম্মত শিক্ষা দানের জন্য তিনি শিক্ষক-শিক্ষিকা বৃন্দকে পরামর্শ দেন।
এ সময় বড়লেখা নারীশিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ একে এম হেলাল, অত্র স্কুলের পরিচালনা কমিটির সভাপতি মো.জিয়াউর রহমান,অধ্যক্ষ মো. মিজানুর রহমান, কোষাধ্যক্ষ আজহারুল ইসলাম ও অনুপম দেব,সদস্য মো. নজরুল ইসলাম,ডাঃ রাধা কান্ত চক্রবর্তী, জয়দাস সহ শিক্ষক-শিক্ষিকা বৃন্দ উপস্তিত ছিলেন।

Sylhetnewsbd Online News Paper