টাংগুয়ার হাওর কেন্দ্রীয় প্রতিনিধিদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন

তাহিরপুর প্রতিনিধিঃ টাংগুয়ার হাওর কেন্দ্রীয় সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড এর প্রতিনিধি বৃন্দের দক্ষতা উন্নয়ন বৃদ্ধির জন্য,টাংগুয়ার হাওর সমাজ ভিত্তিক সহ-ব্যবস্থাপনা প্রকল্পের আয়োজনে,আঞ্চলিক সমবায় ইন্সটিটিউট এর সহযোগিতা,আঞ্চলিক সমবায় ইন্সটিটিউট এর হল-সুপার ও প্রশিক্ষক রুহিল উদ্দিনের সভাপতিত্বে,সহকরী প্রশিক্ষক শামছুল ইসলামের সঞ্চালনায়,(আই,ইউ,সি,এন) প্রকল্প উন্নয়ন কর্মী মেহেদী হাসানের সার্বিক সহযোগিতায়,দুই দিনব্যাপী, সমবায় সমিতির ব্যবস্থাপনা প্রশিক্ষণ শেষে আজ (২২শে,ডিসেম্বর)আঞ্চলিক সমবায় ইন্সটিটিউট মৌলভীবাজার কার্যালয়ে সমাপনী হয়। সমাপনী অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন হতে তিলাওয়াত করেন প্রশিক্ষণার্থী ফয়েজ মিয়া, পবিত্র হিন্দু ধর্মগ্রন্থ হতে পাঠ করেন প্রশিক্ষণার্থী অকিল তালুকদার,ধর্মগ্রন্থের বাইবেল হতে পাঠ করেন প্রশিক্ষণার্থী রবীন মারাক, সমাপনী অনুষ্ঠানে টাংগুয়ার হাওর প্রকল্প( ইরা) এর পক্ষে বিভিন্ন দিকনির্দেশনা নিয়ে স্বাগত বক্তব্য দেন প্রকল্প কর্মী ফারুক মিয়া,(সি,এন,আর,এস) এর পক্ষে সাইফুল ইসলাম,টাংগুয়ার হাওর কেন্দ্রীয় সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড এর প্রতিনিধি বৃন্দের দুই দিনব্যাপী প্রশিক্ষণ অর্জনের মুল্যায়ন নিয়ে উপস্থাপন করেন,সমিতির কেন্দ্রীয় সভাপতি মনির মিয়া,

গত দুই দিনব্যাপী অঞ্চলিক সমবায় ইন্সটিটিউট মৌলভীবাজার কার্যালয়ে টাংগুয়ার হাওর কেন্দ্রীয় সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড এর প্রতিনিধিদের দক্ষতা উন্নয়ন বৃদ্ধি প্রশিক্ষণ কর্মশালায় টাংগুয়ার হাওর কেন্দ্রীয় সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড এর বিভিন্ন গ্রাম পর্যায়ের সমবায় সমিতির ৩৪ জন প্রতিনিধি অংশ গ্রহণ করেন।

এতে অংশ নেয়া সমবায় সমিতির প্রতিনিধিদের সমবায় সমিতির বিধি-নিষেধ, আইন-কানুন, উদ্দেশ্য-লক্ষ এবং মৎস্য ও পশু খামারের বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়েছে। প্রধান প্রশিক্ষক ছিলেন আঞ্চলিক ইন্সটিটিউট মৌলভীবাজার বাজার হল-সুপার রোহিল উদ্দিন, সহকারী প্রশিক্ষক হিসাবে ছিলেন শামছুল ইসলাম,সমাপনী অনুষ্ঠান শেষে টাংগুয়ার হাওর কেন্দ্রীয় সার্বিক গ্রাম উউন্নয়ন সমবায় সমিতি লিমিটেড এর সাধারণ সম্পাদক আহম্মদ কবির, সহ-সভাপতি কুরবান আলী সাধু ও কোষাধ্যক্ষ আবুল কালাম এর হাতে সনদপত্র প্রদান করেন হল-সুপার রোহিল উদ্দিন পর্যাক্রমে প্রত্যেক প্রশিক্ষণার্থীকে একটি করে সনদপত্র প্রদান করেন।