আওয়ামী লীগ ক্ষমতায় গেলে গ্রাম হবে শহরঃ ড. মোমেন

সিলেট নিউজ বিডি ডেস্ক: মহাজোট প্রার্থী ড. একে আব্দুল মোমেন বলেন, গত ১০ বছরে আওয়ামী লীগ সরকার শহর আর গ্রামের মধ্যে তফাৎ অনেকটাই কমিয়ে এনেছে। শহরে যেমন উন্নয়ন হয়েছে গ্রামেও তেমন উন্নয়ন হয়েছে। মাননীয় নেত্রী শেখ হাসিনা চান এবার গ্রামকে শহর হিসেবে গড়ে তুলতে। এবারের ইশতেহারে প্রথমেই আছে আমার গ্রাম আমার শহর। আপনারা ভালো করেই জানেন, প্রধানমন্ত্রী যা বলেন, তা করেন। সুতরাং আমাদের গ্রামগুলোকে শহরে পরিণত করতে আপনাদের নৌকা মার্কায় ভোট দিতে হবে। আগামী ৫ বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে এ দেশ অনেক দূর এগিয়ে যাবে। মধ্যম আয়ের দেশ থেকে উন্নত দেশের পথে এগিয়ে যাবে। শেখ হাসিনা কখনো নিজের আখের ঘোছাতে কাজ করেন না। তিনি পিতার স্বপ্নের সোনার বাংলা, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি গরিবের নেত্রী। তিনি চিন্তা করেন তৃণমূল মানুষদের নিয়ে। এ দেশকে একমাত্র শেখ হাসিনার হাতেই নিরাপদ। অন্যরা লুটপাটের রাজত্ব কায়েম করে। আজ এতিমের টাকা চুরি করে বিএনপি নেত্রী খালেদা জিয়া তত্ত¡াবধায়ক সরকারের মামলায় কারাগারে আছেন। এই দল ক্ষমতায় থাকাকালে বাংলাদেশ ৫ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। সন্ত্রাস-জঙ্গিবাদের রাষ্ট্রে পরিনত হয়েছিলো। বিশ্বে জঙ্গি রাষ্ট্র হিসেবে পরিচিতি দিয়েছিলেন। ২০১৪ সালে ক্ষমতায় যেতে না পেরে তারা মানুষ পুড়িয়ে হত্যা করেছে। কোটি কোটি টাকার সম্পদ নষ্ট করেছে। তাদের একমাত্র লক্ষ্য ক্ষমতায় গিয়ে আবারো দেশকে পিছিয়ে দেওয়া। তাদের ক্ষমতায় নিতে পাকিস্তানের আইএস কাজ করছে। এখনো তাদের পাকিস্তানপ্রীতি রয়ে গেছে। কারণ, তাদের জোটে স্বাধীনতা বিরোধী জামায়াত রয়েছে। এজন্য পাকিস্তান চায় জামায়াতের দল ক্ষমতায় আসুক। তাদের ভাবধারায় এ দেশ চলুক। কিন্তু এ দেশের মানুষ তা চায় না। তারা চায় বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে দেশ এগিয়ে যাক। তাই আগামী ৩০ ডিসেম্বর নৌকা মার্কার সরকার আবার ক্ষমতায় যাবে। তবে এজন্য আপনাদের সঠিক সিদ্ধান্ত নিয়ে নৌকা মার্কায় ভোট দিতে হবে। দেশকে ভালোবেসে থাকলে নৌকা মার্কা ছাড়া কাউকে চিন্তা করবেন না। নৌকা স্বাধীনতার প্রতীক, নৌকা মাতৃভাষার প্রতীক। দেশ মাতৃকার সকল আন্দোলন সংগ্রামের প্রতীক এই নৌকা। বিজয়ের মাসে নৌকার আরো একটি বিজয় অপেক্ষা করছে।
তিনি গতকাল রোববার রাতে সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের মাশুকগঞ্জ বাজার ও মোগলগাঁও ইউনিয়নের গালামশাহ গ্রামে নির্বাচনী এ সভায় এসব কথা বলেন।
মাশুকগঞ্জ বাজার :

৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে মাশুকগঞ্জ বাজারে নির্বাচনী সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আশফাক চৌধুরী।
জেলা স্বেচ্ছাসেবক লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রুহুল আমিন তালুকদারের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, জেলা সহ-সভাপতি, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক, জেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক অধ্যক্ষ শামসুল ইসলাম, সদর উপজেলার সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, জেলা পরিষদ সদস্য মোহাম্মদ শাহনূর, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য অ্যাডভোকেট নুরে আলম সিরাজী, মহানগর আল ইসলাহর সাধারণ সম্পাদক আজির উদ্দিন পাশা, মোগলগাঁও ইউপি চেয়ারম্যান হিরণ মিয়া, উপজেলা সাংগঠনিক সম্পাদক আমির উদ্দিন, দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, কান্দিগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজম আলী, সাধারণ সম্পাদক মুজাহিদ আলী, জেলা যুবলীগ নেতা এসএম শায়েস্তা তালুকদার, আমিন আহমদ, মুক্তাদির আহমদ, গিয়াস কামাল, ইব্রাহিম আলী, জুবায়ের আহমদ, নান্নু মিয়া প্রমুখ।
গালমশাহ :
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হামিদ চুনুর সভাপতিত্বে ও মোগলগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগ নেতা শামসুল ইসলাম টুনু মিয়া পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, জেলা সহ-সভাপতি, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক, সদর উপজেলার সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, জেলা পরিষদ সদস্য মোহাম্মদ শাহনূর, মোগলগাঁও ইউপি চেয়ারম্যান হিরণ মিয়া, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য অ্যাডভোকেট নুরে আলম সিরাজী, নজির আহমদ আজাদ, মহানগর আল ইসলাহর সাধারণ সম্পাদক আজির উদ্দিন পাশা, আওয়ামী লীগ নেতা মনোয়ার ইবনে রহমান, শাহজাহান আহমদ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশিক মিয়া, আমির আহমদ মোস্তফা, ফারুক আহমদ, উস্তার আলী, সাইদুর রহমান, জয়নাল আবেদীন, শাহজাহান আহমদ প্রমুখ।

এর আগে সিলেট সদর উপজেলা ও মোগলগাঁও ইউনিয়নের বিএনপির প্রায় অর্ধশত নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছেন। রোববার রাতে মোগলগাঁও ইউনিয়নের গালমশাহ পয়েন্টে নৌকা প্রতীকের সমর্থনে নির্বাচনী সভায় ড. মোমেনের হাতে ফুল দিয়ে বিএনপি নেতা, সাবেক ইউপি সদস্য মনু মিয়া, বাবুল আহমদ ও রফিক আহমদের নেতৃত্বে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা যোগদান করেন।

এসময় ড. মোমেন তাদেরকে স্বাগত জানান। যোগদানকারী বিএনপি নেতারা জানান, বর্তমান সরকারের শান্তি ও উন্নয়ন নীতি ও রাজনৈতিক আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা আওয়ামী লীগে যোগ দিয়েছেন। এসময় আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।