তাহিরপুরে সিলেট নিউজ বিডি ডট কম এর চতুর্থ জন্মবার্ষিকী পালিত

আহম্মদ কবির, তাহিরপুর প্রতিনিধিঃ সিলেট অঞ্চলের জনপ্রিয় অনলাইন পত্রিকা সিলেট নিউজ বিডি ডট কম চতুর্থ বর্ষে পদার্পন করায় সোমবার ২৪ ডিসেম্বর তাহির পুরে জন্মবার্ষিকী পালন করা হয়। প্রতিষ্ঠার পর গত তিন বছর অনেক বাধা বিঘ্ন পার করে সত্যের সন্ধানে প্রতি মুহুর্ত এই স্লোগান কে ধারন করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছে। আগামীতেও আপনাদের প্রত্যাশা পুরণে সতেষ্ট হবো- চতুর্থ বর্ষে এটাই আমাদের অঙ্গিকার।
সিলেট নিউজ বিডি ডট কম এর সুনামগঞ্জ তাহিরপুর প্রতিনিধি হয়ে এ পথ চলতে প্রিয় পাঠক, শুভার্থী ও বিজ্ঞাপন দাতাদের যথেষ্ট সহযোগিতা পেয়েছি। সবার সহযোগিতা ও আনুকল্য পেয়ে আজ তাহিরপুর উপজেলা তথা সিলেট অঞ্চলের একটি বস্তুনিষ্ট অনলাইন পত্রিকা হিসাবে সিলেট নিউজ বিডি ডট কম পাঠকের হৃদয়ে আলাদা স্থান অর্জন করে সমর্থ হয়েছে। আপনাদের সহযোগিতা ও ভালবাসা পেলে আমরা আরও দুর্বার গতিতে এগিয়ে যাব। তুলে ধরবো সকল সমস্যা-সম্ভাবনাসহ মৌলিক ও ঘটনা বহুল সংবাদ। আশা করি আমাদের সাথে থেকে এগিয়ে চলা মসৃণ করবেন- এ প্রত্যাশা সিলেট নিউজ বিডি ডট কম এর চতুর্থ জন্মদিনে। পরিশেষে প্রিয় পাঠক ও শুভার্থীদের পত্রিকার পক্ষ চতুর্থ জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। চতুর্থ বৎসর প্রদার্পণ অনুষ্ঠানে পত্রিকার সুনামগঞ্জ তাহিরপুর প্রতিনিধি আহম্মদ কবির বলেন, পত্রিকা হলো সমাজের দর্পণ এবং জাতীর বিবেক। একটি পত্রিকার মাধ্যম্যে পরিবার,সমাজ এবং দেশের জন্য অনেক কিছূ করা সম্ভব। পত্রিকাটির সাথে আমি ১বৎসর যাবৎ আছি এবং এই এক বছরে আমি দেখেছি “সিলেট নিউজ বিডি ডট কম পত্রিকাটি এলাকাভিত্তিক খবর প্রকাশের মাধ্যমে বেশ কিছু অপ্রকাশিত বিষয় তুলে এনেছে। এই জন্য এই পত্রিকাকে এবং পত্রিকার সম্পাদক শ্রদ্ধেয় আশরাফুল রহমান জুয়েল ভাইকে আমি ধন্যবাদ জানাই এবং এই পত্রিকার সামনের দিনগুলোতেও অতীতের মতো সাথে থাকবো বলে কথা দিচ্ছি সেই সাথে পত্রিকার উত্তোরোত্তর সফলতা কামনা করছি।