সিলেট নিউজ বিডি ডেস্ক:বর্তমান সময়ে বিয়ে নিয়ে একধরণের ‘ট্রেন্ড’ চালু হয়েছে। বিয়ে মানে বিশাল আয়োজন করতে হবে। এজন্য করতে হবে অঢেল খরচ। এনিয়ে তরুণ-তরুণদের মাঝে বিয়ে নিয়ে দেখা দিয়েছে নানা ভীতি। বিশেষ করে বিয়ের খরচ নিয়ে। অনেকে তো বিয়েতে বিশাল খরচ হবে ভেবে বিয়েই করছেন না! আবার কেউ করলেও করছেন তা লুকিয়ে।
এমন সময়ে স্বল্প খরচে বিয়ে করে বিশ্বকে তাক লাগিয়ে দিলেন এক যুবক। এজন্য ওই যুবক বিশ্ব জুড়ে ব্যাপক প্রশংসা পাচ্ছেন। এমন ঘটনা ঘটেছে পাকিস্তানে। পাকিস্তানের ওই যুবকের নাম রিজওয়ান পেহেলওয়ান।
তিনি তার বিয়ে নিয়ে একটি মাইক্রো ব্লগিং ওয়েবসাইটে নিজের সাধারণ ভাবে কম খরচে বিয়ের অভিজ্ঞতা শেয়ার করেছেন। যা সামাজিক মাধ্যমে দ্রুত ভাইরাল হয় এবং বিশ্বব্যাপী প্রশংসা পায়।
তিনি লিখেন, কিভাবে মাত্র পাকিস্তানি মুদ্রায় ২০ হাজার ( বাংলাদেশি টাকায় ১২ হাজার) টাকা খরচে বিয়ে করা সম্ভব।
রিজওয়ান বলেন, আমার বিয়ের তালিকায় বাবা-মা বন্ধু বান্ধব সব মিলিয়ে অতিথির সংখ্যা ছিল ২৫ জন। বিয়ে করি বাসার ছাদে। ছাদে আলোকসজ্জার জন্য আমার বাবা বিভিন্ন ফেয়ারি লাইট কিনে আনে। খাবারের মেনুতে ছিল চিকেন টিক্কা, শিক কাবাব, স্ট্রবেরিস, হালুয়া।
বরাদ্ধকৃত টাকা দিয়ে আমি চিকেন ও মসলা কিনে আনি। এতে আমার এক বন্ধুও সাহায্য করে। এছাড়া রান্না আমার স্ত্রীও করে বলেন ওই যুবক।
তিনি বলেন, পাড়াতো নির্বাচন কমিটি থেকে চেয়ার ধার করে নিয়ে আসি। এছাড়া বিয়ের কাপড় যা পড়ি তা বাবা-মায়ের উপহার দেওয়া।
এছাড়া শেষে তিনি লিখেন, আনন্দে কাটান, বড় হোক বা ছোট, বিয়েটা আনন্দের সঙ্গে হওয়াটাই বেশি জরুরি।
পাকিস্তানি ওই যুবকের বিয়ের এমন পোস্টে প্রশংসা করে অনেকে লিখেছেন, এমন সময়ে এত অল্প খরচের বিয়ে সত্যি আনন্দের ও প্রশংসার দাবিদার। তথ্যসূত্র: এনডিটিভি।
Sylhetnewsbd Online News Paper