সিলেট নিউজ বিডি ডেস্ক: বড়লেখা উপজেলার সুজানগর গূরুগৃহ কিন্ডারগার্ডেন একাডেমী থেকে
পিএসসি পরীক্ষায় অংশগ্রহন করে জিপিএ-৫ পেয়ে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছে তাসমিন জান্নাত মুন্তাহা।
মুন্তাহা উপজেলার উত্তর সুজানগর গ্রামের আগর-আতর ব্যবসায়ী মো. আব্দুল আজিজ ও গৃহীনী জেবা ইয়াছমিনের দুই ছেলে এক মেয়ের মধ্য সবার বড়।
মুন্তাহা জানিয়েছে, কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য সে তার শিক্ষক ও পরিবারের সবার কাছে কৃতজ্ঞ। সে বড় হয়ে শিক্ষক বা ডাক্তার হতে আগ্রহী। এজন্য মুন্তাহার মামা আজহারুল ইসলাম (মজনু) সবার কাছে দোয়া চেয়েছেন।
সিলেট নিউজ বিডি/২৫ ডিসেম্বর ২০১৮ খ্রিষ্টাব্দ/ ম,উদ্দিন/বড়লেখা
Sylhetnewsbd Online News Paper