নৌকা বিজয়ের লক্ষ্যে চান্দগ্রামে বিশাল জনসভা

মস্তফা উদ্দিন,বড়লেখা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভী বাজার-১ বড়লেখা-জুড়ী আসনে আওয়ামীলীগের প্রার্থী হুইপ মো. শাহাব উদ্দিন কে বিজয়ী করার লক্ষ্যে বড়লেখা উপজেলার নিজ বাহাদুরপুর ইউপি আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগ,কৃষকলীগ,শ্রমিকলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।

২৬শে (ডিসেম্বর) বুধবার রাত ৮ ঘটিকায় স্হানীয় চান্দগ্রাম বাজারে এ জনসভা অনুষ্টিত হয়।
উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হাজি জহুরুল ইসলামের সভাপত্বিতে ও উপজেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক মাহফুজুল করিমের সন্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামীলীগের মনোনীত প্রার্থী উন্নয়নের রুপকার খ্যাত হুইপ মো.শাহাব উদ্দিন।

বিশেষ অতিথির বক্ত্যব রাখেন, আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম সুন্দর,ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও মুক্তি যোদ্ধা কমান্ডার সিরাজ উদ্দিন, সাধারাণ সম্পাদক আনোয়ার উদ্দিন,কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মো. নিয়াজ উদ্দিন, উপজেলা জাতীয় পাটির সভাপতি এডভোকেট আফজাল হোসেন, আল-ইসলাহ র’ ছালেহ আহমদ কবির,নিজ বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান ময়নুল হক,জেলা যুবলীগ সদস্য হেলাল আহমদ, ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খয়রুল আলম নুনু,শ্রমিকলীগ চান্দগ্রাম শাখার সভাপতি দেলোয়ার হোসেন।

অন্যদের মোধ্য কাতার প্রবাসী কমিউনিটি নেতা মো. কফিল উদ্দিন,ইউপি সদস্য কবির আহমদ,সাবেক ইউপি সদস্য সুনাহর আলী,ইউপি যুবলীগ সভাপতি আব্দুল করিম,ইউপি ছাত্রলীগ সভাপতি এবাদ আহমদ,সাংগঠনিক সম্পাদক জাফর আহমদ,আব্দুছ সালাম,বাবলু হোসেন প্রমূখ ছিলেন।