সিলেট নিউজ বিডি ডেস্ক: যারা এখনো #সিরিয়াল_নং পাননি তারা এই পন্থা অবলম্বন করে সহজেই জেনে নিতে পারেনঃ-
এসএমএস-এর মাধ্যমে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের ঠিকানা জানতে: ১৬১০৩ নম্বরে এসএমএস পাঠিয়ে সহজেই একজন ভোটার তার কাঙ্খিত তথ্য পেতে পারেন। সেজন্য প্রথমে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বরের আগে PC লিখে স্পেস দিয়ে এনআইডি নম্বর টাইপ করে ১৬১০৩ নম্বরে পাঠাতে হবে।
এনআইডি নম্বর ১৭ অঙ্কের হলে “PC এনআইডি নম্বর” লিখে এবং ১৩ অঙ্কের হলে PC লিখে স্পেস দিয়ে ৪ অংকের জন্ম সাল সহ এনআইডি নম্বর টাইপ করে ১৬১০৩ নম্বরে পাঠাতে হবে।
যারা এখনও জাতীয় পরিচয়পত্র পাননি তাদের ভোট দিতে জাতীয় পরিচয়পত্রের (NID কার্ড) প্রয়োজন নেই। তাদের ক্ষেত্রে PC লিখে স্পেস দিয়ে ভোটার নিবন্ধন ফরমের স্লিপ নম্বর লিখে স্পেস দিয়ে জন্মতারিখ (dd-mm-yyyy) লিখে ১৬১০৩ নম্বরে পাঠাতে হবে।
Sylhetnewsbd Online News Paper