নিজস্ব সংবাদাতা :
গেলো ৩০ ডিসেম্ভর ২০১৮ ইং একাদশ নির্বাচনে সিলেট-২ আসনে স্বতন্ত্র প্রার্থী ছিলেন আব্দুর রব মল্লিক। নির্বাচনের ফলাফল নিয়ে তিনি চরম হতাশ।
বিশ্বনাথ এবং ওসমানীনগর উপজেলার হাজার হাজার নেতা কর্মী তাকে ভোট দিলেও গায়েবীভাবে সিলেট-২ আসনে সংসদ সদস্য হিসাবে নির্বাচীত হন মোকাব্বির খান।
তিনি ২ দিন আগে যুক্তরাজ্যে থেকে এসে কিভাবে এখানকার এমপি হলেন এ অভিযোগ ছাড়াও রয়েছে নানা অভিযোগ। ভোটাররা ভোট দিলেও তার ভোট চিন্তাই করা হয়েছে এবং কেড়ে নেওয়া হয়েছে ব্যালট বক্স।
মঙ্গলবার ওসমানীনগর অনলাইন প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত ভাবে অভিযোগ তুলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
এ সময় উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আব্দুল হাই মোশাহিদ , খালিক মিয়া , বাবুল চক্রবর্তী , মৌলানা আব্দু রব , হাফেজ কামরুল ইসলাম , হাফেজ মুছলে উদ্দিন , আজমান আলী , সমর আলী ,গয়াছ মিয়া , সমর আলী , আছাব আলী , রাজু আহমদ , জাহাঙ্গির আলম , মনছুর আহমদ , রাসেল আহমদ , মশিউর রহমান , আবুল , সুমন।
ওসমানীনগর অনলাইন প্রেসক্লাবের সভাপতি শেখ ফয়ছল আহমদ ,সহ সভাপতি সাব্বির আহমদ , প্রকাশনা সম্পাদক ছমির আহমদ, দপ্তর সম্পাদক মোঃ ফজলুর রহমান , সদস্য শরীফ আহমদ চৌধুরী , আব্দুল কাদির লাকছন , আজিম হোসেন আক্কাস, ফেরদৌস আলম, মলয় চক্রবর্তী , সাংবাদিক আব্দুল হাফিজ সোহেল প্রমূখ।
Sylhetnewsbd Online News Paper