ধান থেকে সূর্য : এমপি মোকাব্বির এখন কার?

আব্দুল হাদী: সিলেট-২ (ওসমানীনগর-বিশ্বনাথ) আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের ভোটাররা ঐক্যবদ্ধ হয়ে সূর্য প্রতীকেই ভোট দিয়েছেন। কিন্তু গণফোরামের প্রার্থী মোকাব্বির খান এখন কার হয়ে কাজ করবেন সে প্রশ্ন কেবল ধানের শীষের ভোটার নয় সর্বমহলের।

নিখোঁজ সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসীনা রুশদীর লুনা সিলেট-২ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে আসলেও শেষ পর্যন্ত তার মনোনয়ন স্থগিত হয়ে যায়। বিএনপিতে যখন পুরো হতাশা বিরাজ করছিলো ঠিত তখনই এ আসনে সূর্য প্রতীক নিয়ে হাজির হলেন গণফোরামের মোকাব্বির খান। তিনি তার নির্বাচনী প্রচারনায় বলেন,তাকে ভোট দিলে,নিখোজ ইলিয়াস আলীর সন্ধান সহ বিএনপির পক্ষেই কাজ করবেন।

বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তার দেওয়া প্রতিশ্রুতিতে নির্ভরশীল হয়ে সূর্য প্রতীকে ভোটাধিকার প্রয়োগ করেন। কিন্তু পুরো দেশ জুড়ে নির্বাচনে বিএনপির ভরাডুবি হলেও এ আসনটিতে বিএনপির ভোটে তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচীত হন। এখন তিনি কোন পথে হাটছেন এবং তিনি কি তার প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করবেন এ নিয়ে সন্দিহান রয়েছেন ধানের শীষের ভোটাররা।
ওসমানীনগর- বিশ্বনাথ উপজেলার ভোটার, সাজান মিয়া, সমছু মিয়া, আব্দুল কাদির, আব্দুল বলেন, মোকাব্বির খান বিএনপি’র পক্ষে নির্বাচন করছেন এরকম সংবাদ পেয়েই তাকে সূর্য প্রতীকে আমরা ভোট দিয়েছি। কিন্তু এখন শুনতে পারছি তিনি অন্য পথে হাটছেন। সংসদ সদস্য হওয়ার পর তিনি বিএনপির ভোটারদের কাছে কোন কৃতজ্ঞতা প্রকাশ করেননি। বরং তিনি এখন সব দলের ভোটারের ভোটে নির্বাচীত এমপি হয়েছেন বলে বক্তব্য প্রদান করছেন।

দুই উপজেলার বিএনপির একাধিক ভোটার নাম প্রকাশ না করার শর্তে জানান, তাকে ভোট দেওয়াটাই ভূল হয়েছে। তিনি কখনো ইলিয়াস আলী, কিংবা বিএনপির পক্ষের হয়ে কাজ করবেন না। তিনি নিজের স্বার্থ হাসিলের জন্যে যে কোন রুপ ধারন করতে পারেন।

এ ব্যপারে বালাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দাল মিয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন , মোকাব্বির খান বিএনপির ভোটে বিজয়ী হয়েছেন এটা নিশ্চিত কিন্তু তিনি বিএনপির পক্ষে কতটুকু করবেন সেটা প্রশ্ন বিদ্ধ। ঐক্যফ্রন্টের নেতা হচ্ছেন ডঃ কামাল। তিনি তার নির্দেশেই কাজ করবেন।একজন নির্বাচীত সংসদ সদস্য হিসেবে তিনি কি করবেন,সেটা তার এবং ঐক্যফ্রন্ট নেতাদের উপর নির্ভর করবে।