মন্ত্রিসভায় স্হান পাচ্ছেন মৌলভীবাজার ১ থেকে নির্বাচিত সাহাবুদ্দিন

সিলেট নিউজ বিডি ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় স্থান পাওয়া সদস্যরা শপথ নেয়ার জন্য রোববার দুপুর থেকে ফোন পেতে শুরু করেছেন।

মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য হুইপ মো. শাহাব উদ্দীন মন্ত্রী হচ্ছেন। বন ও পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন তিনি।

রোববার (৬ ডিসেম্বর) দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ফোন করে এ কথা জানানো হয়।

আমন্ত্রণ পাওয়া একাধিক নেতার তথ্যতে সুত্রে জানাগেছে,এবারের মন্ত্রিসভায় ৪৬ জন স্থান পেয়েছেন। এদের মধ্যে মন্ত্রী ২৪ জন, প্রতিমন্ত্রী ১৯ জন ও উপমন্ত্রী ৩ জন।
নতুন মন্ত্রিপরিষদ শপথ নেবে আগামীকাল সোমবার। এরই মধ্যে নতুন মন্ত্রিসভায় যারা জায়গা পেতে যাচ্ছেন তাদের শপথগ্রহণের আমন্ত্রণ জানানো হচ্ছে।

মন্ত্রিপরিষদের নতুন সদস্য হিসেবে শপথগ্রহণের জন্য যাদের আমন্ত্রণ জানানো হয়েছে, তাদের মধ্যে রয়েছেন- ড. আবদুর রাজ্জাক, আসাদুজ্জামান খান কামাল, আ হ ম মুস্তফা কামাল, আনিসুল হক, এমএ মান্নান, শাহরিয়ার আলম, নসরুল হামিদ, জুনাইদ আহমেদ পলক, খালিদ মাহমুদ চৌধুরী, বীর বাহাদুর উশৈ সিং, গোলাম দস্তগীর গাজী, জাহিদ আহসান রাসেল, সাহাবুদ্দিন আহমেদ।