সিলেট নিউজ বিডি ডেস্ক: জাতীয় নির্বাচনের রেশ না কাটতেই আগামী মার্চে উপজেলা পরিষদের নির্বাচন সংক্রান্ত ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। এ ঘোষণায় সারাদেশের ন্যায় আচমকাই সরগরম হয়ে উঠেছে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলা পরিষদের সম্ভাব্য প্রার্থীগণ। এলাকায় সাঁটানো হচ্ছে সম্ভাব্য প্রার্থীদের ব্যানার পোস্টার। চলছে সমর্থকদের সামাজিক মাধ্যম পেইজবুক সহ বিভিন্ন মাধ্যমে প্রচার প্রচারণা। প্রথম বারের মতো দলীয় প্রতীকে উপজেলা নির্বাচন হওয়ায় স্ব স্ব দল থেকে প্রতীক ও মনোনয়ন পত্র পাওয়ার জোর তৎপরতা চালাচ্ছেন সম্ভাব্য প্রার্থীগণ। ইতিমধ্যে চেয়ারম্যান পদপ্রার্থীরা শুরু করেছেন দৌড়ঝাঁপ।
আওয়ামীলীগ দলীয় মনোনয়ন প্রত্যাশীরা নড়েচড়ে বসেছেন। প্রকাশ্যে না হলেও তারা নীরবে চালিয়ে যাচ্ছেন তাদের লবিং। কে হবেন নৌকার কাণ্ডারি? তা নিয়ে শুরু হযেছে আলোচনা। দলের শীর্ষস্থায়ী নেতারা কার হাতে নৌকার দায়িত্ব দেন তা নিয়ে এলাকাবাসীর মাঝে শুরু হয়েছে কানাঘোষা।
এদিকে, ছাতক উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করে আওয়ামীলীগ থেকে নৌকার কাণ্ডারি হওয়ার আশা ব্যক্ত করেছেন যুব সংগঠক আওয়ামীলীগ নেতা মুজিবুর রহমান মালদার। তিনি সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি, সিলেট মহানগর সাংস্কৃতিক জোটের সিনিয়র সহ-সভাপতি ও ছাতক উপজেলার আনুজানী জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের মেনিজিং কমিটির নির্বাচিত সভাপতির দায়িত্ব পালন করছেন।
আপাদমস্তক যুব সংগঠক স্বচ্ছ রাজনৈতিক ব্যক্তিত্ব মুজিবুর রহমান মালদার ১৯৯৫ সাল থেকেই আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত। তিনি ছাতক উপজেলা ভাতগাঁও ইউনিয়ন পরিষদ যুবলীগের সাবেক সাধারন সম্পাদক, ২০০৪ সালে ছাতক উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য, ২০০৭ সালে ছাতক উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও ২০১৪ সালে ছাতক উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য হিসেবে নিষ্টার সাথে দায়িত্ব পালন করেন।
তৃণমূল থেকে বেড়ে উঠা সফল যুব সংগঠক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শিক লড়াই-সংগ্রামে নেপথ্যের নায়ক মুজিবুর রহমান মালদার বাংলাদেশ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা,কর্মী ও সমর্থকদের নিয়ে তৃণমূলে যোগযোগ অব্যাহত রেখেছেন। এলাকার ভোটাদের কাছে তাদের প্রার্থিতা হওয়ার খবরও ছড়িয়ে দিচ্ছেন।
আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার আশা ব্যক্ত করে মুজিবুর রহমান মালদার বলেন, মমতাময়ী জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে আওয়ামীলীগ সহ সহযোগি সংগঠনের নেতা কর্মীদের নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর ভীশন ২০৪১ সফল করার লক্ষে কাজ করে যাচ্ছি। আমাকে উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার মনোনয়ন দিলে, নির্বাচিত হয়ে ছাতক উপজেলাকে ডিজিটাল উপজেলা হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ্।
এ ব্যাপারে তিনি আরও বলেন, ছাতক উপজেলাবাসীর সেবক হতে উপজেলা নির্বাচনে প্রার্থী হয়েছি। আমি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি। তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ছাতক উপজেলাবাসীর সেবা করার সুযোগটা আমার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে দিবেন।
দলীয় মনোনয়ন প্রত্যাশী মুজিবুর রহমান মালদার প্রকাশ্যে প্রচার-প্রচারণা না করলেও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে তার সরব উপস্থিতি লক্ষ করা যাচ্ছে। আর এসব সামাজিক অনুষ্ঠানে কৌশলে আগামী উপজেলা নির্বাচনে প্রার্থিতা হওয়ার ঘোষণা দিয়ে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন বলে বিভিন্ন সূত্রে জানা যায়।
উপজেলা সর্বত্রই এখন শুরু হয়েছে নতুন আলোচনা-সমালোচনা। নির্বাচনে একক প্রার্থীকে সমর্থন দিতে দলের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে বলে সূত্রে জানা গেছে। প্রার্থী হতে আগ্রহী অনেকেই জানিয়েছেন তারা নিজ নিজ দলের সমর্থন পেলে নির্বাচনে অংশ নিবেন।
/সিলেট নিউজ বিডি ডট কম/আশরাফ জুয়েল/০৯ জানুয়ারি ২০১৯ খ্রিষ্টাব্দ/
শেয়ার করুন
Sylhetnewsbd Online News Paper