সিলেট নিউজ বিডি ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের হোল্ডিং ট্যাক্স, পানির বিল, ট্রেড লাইসেন্স ও বিলবোর্ড বাবত বকেয়া বিল আদায়ে চলমান অভিযানে পাঁচদিনে ২৯ লাখ টাকা বকেয়া আদায় করা হয়েছে।
মঙ্গলবার পঞ্চম দিনের অভিযানে সিসিকের কর কর্মকর্তা রমিজ উদ্দিনের নেতৃত্বে নগরীর ২৬ নং ওয়ার্ডে প্রায় ১লাখ টাকা বকেয়া বিল আদায় করা হয়।
গত ২ জানুয়ারি সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে বকেয়া ১’শ কোটি টাকা আদায়ে অভিযান শুরু করা হয়। বিল আদায়ের লক্ষে গঠন করা হয়েছে তিনটি টিম।
বকেয়া বিল আদায় না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলে জানায় সিসিকের কর্মকর্তারা।
পঞ্চমদিনের অভিযানে সিসিকের সহকারী কর কর্মকর্তা মাহবুবুর রহমান, সহকারী লাইসেন্স কর্মকর্তাআব্দুল আজিজ, সহ সিসিকের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Sylhetnewsbd Online News Paper