মন্ত্রীত্বের মর্যাদা রক্ষায় সিলেটস্থ বড়লেখা ছাত্রকল্যাণ সংঘকে ভুমিকা রাখতে হবে

মস্তফা উদ্দিন,সিলেট নিউজ বিডি: বড়লেখা বাসীর স্বপ্ন পূরণ হয়েছে,তোমরা মন্ত্রী পেয়েছো। এই মন্ত্রীত্বের মর্যাদা রক্ষা করা আমি,আমরা সকলের দায়িত্ব। যার জন্য সিলেটস্থ বড়লেখা ছাত্রকল্যাণ সংঘকে ভুমিকা রাখতে হবে।নেশা,অপসংস্কৃতি ও জঙ্গীবাদের হাত থেকে বড়লেখার শিক্ষার্থীদের মুক্ত রেখে দুর্নীতিমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অংশীদার হয়ে এই মন্ত্রীত্বের মর্যাদা রক্ষা করতে হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আলহাজ্ব শাহাব উদ্দিন এমপির সাথে সিলেটস্থ বড়লেখা ছাত্রকল্যাণ সংঘের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা বিনিময় শেষে মন্ত্রী শাহাব উদ্দিন উপরোক্ত কথাগুলো বলেন।

(১৮জানুয়ারি) শুক্রবার রাত ৮ টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরের ভিআইপি লাউঞ্জে এ শুভেচ্ছা বিনিময় হয়।

এসময় বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম কামরান চৌধুরী,প্যানেল মেয়র ও কাউন্সিলর তাজ উদ্দিন,সিলেটের ডাক পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াহিদ, সংগঠনের সভাপতি ফাহিম আহমদ হামীম,সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বাবু,যুগ্ন সাধারণ সম্পাদক বদরুল ইসলাম,দপ্তর সম্পাদক রাহুল কিশোর প্রমূখ উপস্হিত ছিলেন।

পরে মন্ত্রী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেন।