সিলেটে হামলা ও বাড়ি ভাংচুর’র ঘটনায় বিএনপির নেতাকর্মীর জামিন

সিলেট নিউজ বিডি ডেস্কঃ একাদশ জাতীয় নির্বাচনে সদর উপজেলা লাখাউরায় আওয়ামী লীগের নৌকা প্রতিকের নির্বাচনী কার্যালয়ে ‘হামলা ও বাড়ি ভাংচুর’র ঘটনায় দায়েরকৃত মামলায় সিলেট বিএনপি ও অঙ্গসংগঠনের ২৮ নেতাকর্মী জামিন পেয়েছেন।

রোববার সকালে সিলেট অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত বিচারক মোস্তাহীন বিল্লাহ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন।

জামিনপ্রাপ্ত বিএনপির নেতাকর্মী হলেন, ৩নং খাদিমনগর ইউনিয়নের সাবেক মেম্বার বিএনপি নেতা, সুরুজ মিয়া, অপু আহমদ, দুলন মিয়া, জেলা ছাত্রদল নেতা পারভেজ আহমদ, বিএনপি নেতা ছাদ উল্লাহ, আব্দুল মান্নান, ফকির আলী, সিরাজ মিয়া, হেলাল মিয়া, আন্নাছ মিয়া, নজরুল মিয়া, ইলিয়াছ আলী, মামুন মিয়া, সোহাগ মিয়া, সোহান মিয়া, বাদশা মিয়া, মাসুম আহমদ, তাজ উদ্দিন, শামীম, ইমরান মিয়া, জুবেদ মিয়া, রেজন মিয়া, আলীম, সাঈদি, বশর মিয়া, আব্দুস শহিদ, শানুর মিয়া, এলাইছুর রহমান এলাইছ প্রমুখ।

বিবাদীদের পক্ষে মামলা পরিচালনা করেন, সিনিয়র আইনজীবী রতন মজুমদার, সমিউল আলম, মির্জা ইয়াকুব, ইমরান আহমদ চৌধুরী, রাজ্জাক খান রাজ।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার নগরীর বিমানবন্দর থানায় মামলাটি দায়ের করেন আওয়ামী লীগ কর্মী মুহিবুর রহমান বেলাল।