জালালাবাদ গ্যাসের বিল আদায় বিষয়ক চুক্তি স্বাক্ষর

সিলেট নিউজ বিডি ডেস্কঃ জালালাবাদ গ্যাস টি এ্যান্ড ডি সিস্টেম লি:, অগ্রণী ব্যাংক লিমিটেড এবং দুয়ার সার্ভিসেস লিমিটেড-এর মধ্যে অগ্রণী দুয়ার পয়েন্টের মাধ্যমে গ্যাস বিল জমা প্রদানের লক্ষে এক ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ২১ জানুয়ারি সোমবার বিকেল ৪ টায় সিলেটের জালালাবাদ গ্যাসের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হয়। স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী জালালাবাদ গ্যাস টি এ্যান্ড ডি সিস্টেম লি:-এর সকল শ্রেণির গ্রাহকদের বিলের টাকা ‘রিয়েল টাইম’ অনলাইন-এর মাধ্যমে অগ্রণী ব্যাংক লিমিটেড’র সকল এজেন্ট শাখায় (অগ্রণী দুয়ার ব্যাংকিং) জমা দেয়া যাবে। এ চুক্তির ফলে জালালাবাদ গ্যাসের সকল শ্রেণির গ্রাহকগণ সহজেই রিয়েল টাইম অনলাইনের মাধ্যমে তাঁদের স্ব স্ব গ্যাস বিল জমা দিতে পারবেন। ত্রিপক্ষীয় চুক্তিতে জালালাবাদ গ্যাস টি এ্যান্ড ডি সিস্টেম লি:-এর পক্ষে কোম্পানী সচিব প্রকৌশলী জসিম উদ্দিন আহমদ ও অগ্রণী ব্যাংক লিমিটেড’র পক্ষে আইটি এ্যান্ড এম আই এস ডিভিশনের মহাব্যবস্থাপক মো: শফিকুর রহমান শফিক এবং দুয়ার সার্ভিসেস-এর পক্ষে উপ-ব্যবস্থাপনা পরিচালক মো: কামরুজ্জামান। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক লিমিটেড’র মহাব্যবস্থাপক এ এম আবিদ হোসেন, দুয়ার সার্ভিসেস লিমিটেডের হেড অব বিজনেস ডেভলপমেন্ট মুহাম্মদ জিয়াউল হক। এছাড়া চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জালালাবাদ গ্যাস টি এ্যান্ড ডি সিস্টেম লি:, অগ্রণী ব্যাংক লিমিটেড এবং দুয়ার সার্ভিসেস লিমিটেড-এর উর্ধতন কর্মকর্তা-কর্মচারি বিজ্ঞপ্তি।