ওসমানীনগরে বিদ্যুৎ-সংযোগ উদ্বোধন

বিকাশ সুত্র ধর :
ওসমানীনগরে তিনটি গ্রামে শনিবার (২৬ জানুয়ারী ) বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। উপজেলার উমরপুর ইউনিয়নের আব্দুল্লাপুর , তাহিরপুর ,ভরাউট গ্রামে বিদ্যুতায়নের উদ্ভোদন করেন সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।
উপজেলার শাহজালাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উমরপুর ইউনিয়ন চেয়ারম্যান গোলাম কিবরিয়ার সভাপতিত্বে ও সাদিপুর ইউপি সদস্য স্বপনের পরিচালনায় উদ্ভোদন অনুষ্টানে উপস্থিত ছিলেন , ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী , পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম মোঃ জহিরুল ইসলাম , যুক্তরাজ্যে প্রবাসী আওয়ামীলীগ নেতা শাহাজাহান আলী , উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক চঞ্চল পাল , যুক্তরাজ্যে স্বেচ্ছাসেবক লীগ নেতা অরুনোদয় পাল ঝলক, দেবব্রত ,কামরুল ইসলাম , আরজু মিয়া , আতিকুর রহমান , গনী মিয়া , ইবলু মিয়া , সুমন সুত্রধর, আজল মিয়া , জুনাইদ আহমদ , কউছর আহমদ , অজয় কুমার দেব , রুহুল আমিন রিতু, আনর মিয়া , আরিফ চৌধুরী পোলক প্রমূখ।
১,১২, ৮৭,৫০০ (এক কোটি বারো লক্ষ পাঁচশত) টাকার ব্যয়ে বিদ্যুতের নতুন সংযোগ স্থাপনের উদ্ভোদন কালে শফিকুর রহমান চৌধুরী বলেন , আওয়ামীলীগ সরকারের উন্নয়নের পথ ধরে বাংলাদেশ বিশ্বের দরবারে একটি উন্নয়নশীল দেশ হিসেবে প্রতিষ্টা লাভ করছে।প্রতি ঘরে ঘরে জ্বলছে বিদ্যুতের আলো। শেখ হাসিনার সরকার পুরো দেশকে বিদ্যুতের আওতায় নিয়ে আসার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।