জন্ম‌দিন উপল‌ক্ষে আ‌সিফ আখতার চৌধুরীর রক্তদান কর্মসূচী পা‌লন

সিলেট নিউজ বিডি ডেস্কঃ স্বেচ্ছায় নিয়মীত রক্তদাতা‌দের সম‌ন্ব‌য়ে গ‌ঠিত সামা‌জিক সংগঠন “ব্লাড প্লাটুন”-এর প্র‌তিষ্টাতা “আ‌সিফ আখতার চৌধুরীর” জন্ম‌দিন উপল‌ক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পা‌লন করা হয়!

বৃহস্প‌তিবার(২৪ শে জানুয়া‌রি) সি‌লেট জেলার ওসমানীনগ‌র উপ‌জেলার ঐতিহ্যবাহী গোয়ালাবাজার ইউনিয়‌নের ১৯ মাইল বাজা‌রে “বাংলা‌দেশ রেড-‌ক্রি‌সেন্ট সোসাই‌টি সি‌লেট ইউনি‌টের”‌ তত্ত্বাবধা‌নে স্বাস্থ্য স‌চেতন নাগ‌রিকবৃ‌ন্দের সা‌র্বিক সহ‌যোগীতায় এ কর্মসূচী আয়োজন করা হয়।

উক্ত কর্মসূচী‌তে আসিফ আখতার চৌধুরী নি‌জের‌ জীব‌নের ৭তম বা‌রের মত স্বেচ্ছায় রক্তদান ক‌রেন। ৮তম বা‌রের মত রক্তদান ক‌রেন গোয়ালাবাজার ইউনিয়‌নের সা‌বেক চেয়ারম্যান সৈয়দ কাওসার আহম‌দের ছে‌লে সৈয়দ আকিব আহমদ।

এছাড়া উক্ত কর্মসূচীর মাধ্য‌মে স্বাস্থ্য‌সেবায় পি‌ছি‌য়ে থাকা গ্রামাঞ্চল থে‌কে স্বাস্থ্য স‌চেতন ১ কুঁ‌ড়ি নতুন রক্তদাতা পে‌য়ে‌ছে ব্লাড প্লাটুন প‌রিবার। নতুন রক্তদাতা‌দের ম‌ধ্যে ছি‌লেন স্থানীয় ওয়ার্ড মেম্বার নুরুল ইসলা‌মের পুত্র কামরুল ইসলাম, ব্যবসায়ী ফ‌য়েজ আহমদ, ছাত্রী নি‌লিমা জাহান, আহ‌মেদ তা‌রিন, ম‌নিশা চৌধুরী, মু‌কিত আহমদ, রুহুল আহমদ,ইমাদ আহমদ,মুহিবুর রহমান,মাহবুবসহ প্রমূখ।