সিলেট নিউজ বিডি ডেস্কঃ সিলেট নগরীর মেন্দিবাগ এলাকা থেকে কুশিঘাট পর্যন্ত সুরমা নদীতে অমৎস্যজীবীদের নানা তৎপরতা ও নদীতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বৈধ মৎস্যজীবীদের মৎস্য শিকারে বাধা প্রদানের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা থেকে বেলা দেড়টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।
ম্যাজিষ্ট্রেট ইমতিয়াজ ইমনের নেতৃত্বে এবং সিলেট সদর উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় রাজ বর্মা, দক্ষিণ সুরমা মৎস্যকর্মকর্তা মো. ছমির উদ্দিন, সিলেট সদরের সহকারি মৎস্য অফিসার স্বপন ধরের উপস্থিতিতে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় অবৈধ মৎস্য শিকারীদের তৈরী মৎস্য শিকারের ঘের অপসারণ করা হয়। তাদের এ ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।
অতি শীঘ্রই কুশিঘাট থেকে কুচাই, সারপিং ও হেতিমগঞ্জ এলাকায় সুরমা নদীতে অবৈধ মৎস্যশিকারীদের দ্বারা সৃষ্ট নানা প্রতিবন্ধকতা অপসারনে অভিযান চালানো হবে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
শেয়ার করুন
Sylhetnewsbd Online News Paper