সিলেট নিউজ বিডি ডেস্কঃ ভূমিকম্পের ঝাঁকুনিতে কেঁপে উঠেছে দেশের উত্তর-পূর্বাঞ্চলের জেলা সিলেট। কম্পনের স্থায়ীত্ব ছিলো কয়েক সেকেন্ড। তবে ভূমিকম্পে কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
শনিবার সকাল ৮টা ২৯ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়। তবে তাৎক্ষণিক ভূমিকম্পের উৎপত্তিস্থল এবং রিখটার স্কেলে এর মাত্রা জানা যায়নি।
শহরের কয়েকজন বাসিন্দা জানান, ভূমিকম্প অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে ভবন কেঁপে ওঠে। তবে তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। এ সময় আতঙ্কে অনেককে ছুটোছুটি করতে দেখা গেছে।
সুবিদবাজার এলাকা থেকে আশরাফুর রহমান জানান, ভূমিকম্প অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে কেঁপে ওঠে ভবনটি। তবে তা বেশিক্ষণ স্থায়ী হয়নি।
Sylhetnewsbd Online News Paper