বালাগঞ্জে ছাত্রীকে গণধর্ষণ মামলার আসামী গ্রেফতার করেছে ব্যাব

সিলেট নিউজ বিডি ডেস্কঃ সিলেটের বালাগঞ্জে ষষ্ঠ শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রীকে (১৪) গণধর্ষণ মামলার ২ আসামীকে গ্রেফতার করেছে ব্যাব-৯। তারা হলো- বালাগঞ্জে শিওরখান এলাকার সুমুদ্দীন মিয়ার ছেলে বশির মিয়া (২৮) ও আব্দুল সালিকের ছেলে মো. সিতাব আলী (২৩)।

গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জের বাহুবল থানার মীরপুর বাজার থেকে গত শনিবার রাতে তাদের গ্রেফতার করা হয়।তাদেরকে বালাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে জানিয়েছেন ব্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো. মনিরুজ্জামান।

উল্লেখ্য, গত বছরের ২২ নভেম্বর ১৪ বছরের ঐ মাদ্রাসা ছাত্রীকে গোয়ালঘরে পালাক্রমে গণধর্ষণ করা হয়। এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে পরদিন বালাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন, মামলা নং- ৮।