সিলেট নিউজ বিডি ডেস্কঃ ভালোবাসা দিবসে স্বেচ্ছায় নিয়মিত রক্তদান ও রক্তের গ্রুফ নির্ণয় কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশ রেড-ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের তত্ত্বাবধানে মুজিব জাহান রেড-ক্রিসেন্ট রক্ত কেন্দ্র সিলেটের সহযোগীতায় ১৪ই ফ্রেব্রুয়ারী বৃহস্পতিবার নগরীর সোবহানীঘাটে সকাল ১০ ঘটিকায় এ কর্মসূচি পালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সিলেট রেড-ক্রিসেন্ট সোসাইটির সাধারন সম্পাদক আব্দুর রহমান জামিল, মুজিব জাহান রেড ক্রিসেন্ট ব্লাড ব্যাংকের ইনচার্জ ডা:মোঃ আবু সালেহ খান সহ অন্যন্যরা।

উক্ত কর্মসূচীতে ৪০ ব্যাগ স্বেচ্ছায় রক্তদান করেন স্বাস্থ্য সচেতন নতুন রক্তদাতাগন।
Sylhetnewsbd Online News Paper