মো: আব্দুর রশিদ খান রাশেদঃ মাত্র ১৩% কিডনীর কর্মক্ষমতা নিয়ে বেঁচে আছে সৈয়দ মিজান আহমদ। সদ্য বিবাহিত মিজান এর বাবা-মা দুয়িয়াতে নাই। দি এইডেড হাইস্কুল ও মদনমোহন কলেজের সাবেক ছাত্র মিজান বর্তমানে সিলেট সিটি কর্পোরেশনের কর শাখায় কর্মরত আছে। গুরুতর কিডনি রোগে ভুগছে সে, দুই কিডনীই প্রায় বিকল। অথচ মিজানের আছে অনেক গুণ, সে ভালো রান্না করে। সবাইকে রান্না করে খাওয়াতে পছন্দ করতো। ভালো গানও গায় সে। সিটি কর্পোরেশন কিংবা বন্ধু-বান্ধবের বিভিন্ন অনুষ্ঠানে সে গান গেয়ে মাতিয়ে রাখতো। এই তরুণ বয়সে জীবনে হঠাৎ করে নেমে এসেছে অন্ধকার। ক’দিন থেকে শারীরিক অসুস্থতা দেখা দিলে বিশেষজ্ঞদের পরীক্ষায় ধরা পড়ে তার দুটি কিডনি বিকল হওয়ার পথে। চলে ডায়ালাইসিস। বর্তমানে সে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় আছে। সর্বসাকুল্যে কিডনি দুটি ১৩% কাজ করছে। চিকিৎসকরা দ্রুত কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছেন। আর তা না হলে মিজানের জীবন বিপন্ন হতে পারে।
মিজানকে আমাদের বাঁচাতে হবেই। তাই সামর্থ্যবান সবাইকে এগিয়ে আসতে হবে। মনে রাখতে হবে , এই সমাজে একা আমরা সবাই অসহায়, সমাজে আমরা একে অন্যের পরিপূরক। তাই নিজ সামর্থ্যের মধ্যেই মিজানের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিন।
মিজানকে সহযোগিতা করা যাবে নিম্নোক্ত হিসাবের মাধ্যমে
নাম: সৈয়দ মিজান আহমদ ও রুমেল আহমদ (যৌথ একাউন্ট)
একাউন্ট নাম্বার – ০৬৩৩২০১০০০০৩৭৪৩৩
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিঃ
জিন্দাবাজার শাখা, সিলেট।
বিকাশ- ০১৭২৩৬৩৭৪২৩ ( ব্যক্তিগত)
Sylhetnewsbd Online News Paper