বড়লেখায় বিদ্যুৎবিহীন ৭১ পরিবারের মাঝে সৌরবিদ্যুৎ বিতরণ

মস্তফা উদ্দিনঃ বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়নের বিদ্যুৎবিহীন হত দরিদ্র ৭১ পরিবারের মাঝে সৌরবিদ্যুৎ বিতরণ করা হয়েছে।

১ মার্চ(বৃহস্পতিবার) বিকেলে ইউনিয়ন পরিষদ সভাকক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে বরাদ্দকৃত ৭১ টি সৌরবিদ্যুৎ দরিদ্র পরিবারের মাঝে বিতরণ করা হয়।

বিতরণি অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন র’ সভাপতিত্বে ও ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুবায়ের হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন ইউএনও মোহাম্মদ সুহেল মাহমুদ। বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ ভূষণ পাল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, ইউপি সদস্য শাহাব উদ্দিন, আওয়ামী লীগ নেতা মো. রফিক উদ্দিন প্রমুখ।