সিলেট নিউজ বিডি ডেস্কঃ সিলেটস্থ দক্ষিণ ছাতক উন্নয়ন পরিষদের ৩টি কমিটি বিলুপ্তি ঘোষনা করে সৃষ্ট বিরোধ নিষ্পত্তি করা হয়েছে। ২ মার্চ শনিবার সিলেট মহানগর বিএনপির সভাপতি দক্ষিণ ছাতক উন্নয়ন পরিষদ সিলেটের প্রধান পৃষ্টপোষক নাসিম হোসাইনের সভাপতিত্বে তাঁর নিজ বাসভবনে এক আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে এর নিষ্পত্তি করা হয়।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠাতা সভাপতি শফিক মিয়া, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছাদিকুর রহমান ছাদিক, সাবেক সাধারণ সম্পাদক উবায়দুল হক শাহীন, সাবেক সভাপতি আনোয়ার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক এস এম আমজাদ, সাবেক সাধারণ সম্পাদক রাহেল আহমদ, সাবেক সভাপতি মাহবুবুল আলম মুহিত, সিনিয়র সদস্য পিয়ার আলী মেম্বার, ফয়সল আহমদ বাবুল, আবু শামীম, গাজী মিলটন, আশরাফুর রহমান জুয়েল, ফারুক আহমদ মাসুদ, আব্দুলøাহ আল মামুন, তোফায়েল আহমদ, আবু সাফলাত ও আতিকুর রহমান। বিজ্ঞপ্তি
Sylhetnewsbd Online News Paper