আসুন সৈয়দ মিজানকে বাঁচাই!

মো:আব্দুর রশিদ খান রাশেদঃ জগন্নাথপুর থানার সৈয়দপুরের হাড়ীকোনা গ্রামে জন্মগ্রহন করে সৈয়দ মিজান আহমদ।বর্তমানে সে তার পরিবারের সাথে সিলেট শহরের আখালিয়ার লেকসিটি আবাসিক এলাকায় বসবাস করছে। তার বাবা সৈয়দ সদরুল আহমদ সিলেট সুরমা মার্কেটের একজন প্রতিষ্ঠিত ব্যবাসায়ী ছিলেন। তিনি ২০১৩ সালের ডিসেম্বর মাসের ৯ তারিখে গত হোন ও মা সৈয়দা হোসনেআরা বেগম ২০১৭ সালের ৩ জুলাই গত হোন। ভাগ্যের কি নির্মম পরিহাস বর্তমানে সৈয়দ মিজান মাত্র ১৩% কিডনির কার্যক্ষমতা নিয়ে বেঁচে আছে। দি এইডেড হাইস্কুল ও মদনমোহন কলেজের সাবেক ছাত্র মিজান বর্তমানে সিলেট সিটি কর্পোরেশনের কর শাখায় কর্মরত আছে। গুরুতর কিডনি রোগে ভুগছে সে, দুই কিডনীই প্রায় বিকল। অথচ মিজানের ছিলো অনেক গুণ, সে ভালো রান্না করে। সবাইকে খাওয়াতে পছন্দ করতো। ভালো গানও গায় সে। সিটি কর্পোরেশন কিংবা বন্ধু-বান্ধবের বিভিন্ন অনুষ্ঠানে সে গান গেয়ে মাতিয়ে রাখতো। মিজান নিয়মিত রক্ত দান করতো। মানুষের জন্য বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিতো। এই তরুণ বয়সে জীবনে হঠাৎ করে নেমে এসেছে তার অন্ধকার। ক’দিন থেকে শারীরিক অসুস্থতা দেখা দিলে বিশেষজ্ঞদের পরীক্ষায় ধরা পড়ে তার দুটি কিডনি বিকল হওয়ার পথে। চলে ডায়ালাইসিস। কিন্তু কয়েক মাসের মধ্যেই উন্নতি না হলে চরম অবনতি হতে পারে। বর্তমানে সে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় আছে। সর্বসাকুল্যে কিডনি দুটি ১৩% কাজ করছে। চিকিৎসকরা দ্রুত কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছেন। আর তা না হলে মিজানের জীবন বিপন্ন হতে পারে। মিজানকে আমাদের বাঁচাতে হবেই। তাই সামর্থ্যবান সবাইকে এগিয়ে আসতে হবে। মনে রাখতে হবে একা আমরা সবাই অসহায়, সমাজে আমরা একে অন্যের পরিপূরক। তাই নিজ সামর্থ্যের মধ্যই মিজানের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিন।

মিজানকে সহযোগিতা করা যাবে নিম্নোক্ত হিসাবের মাধ্যমে

নাম: সৈয়দ মিজান আহমদ ও রুমেল আহমদ (যৌথ একাউন্ট)
একাউন্ট নাম্বার – ০৬৩৩২০১০০০০৩৭৪৩৩
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিঃ
জিন্দাবাজার শাখা, সিলেট।
বিকাশ-  ০১৭২৩৬৩৭৪২৩ ( ব্যক্তিগত)