সিলেট নিউজ বিডি ডেস্কঃ সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শাহজালাল (র:) জামেয়া ইসলামিয়া কামিল (এমএ) মাদরাসার প্রাক্তন ছাত্র মোঃ আবু জাবেরর মাতা মরহুমা উম্মে কুলসুম এর রুহের মাগফিরাত কামনায় জামেয়ার এতিমখানার শিক্ষর্থীদের নিয়ে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২ মার্চ শনিবার জামেয়ার শিক্ষক কারী আলা উদ্দিনের পরিচালনায় দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জামেয়ার প্রিন্সিপাল মাওলানা লুৎফুর রহমান হুমায়দী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ও রাজনীতিবিদ আলহাজ্ব আ ন ম ওহিদ কনা মিয়া, ইসলামী ঐক্যজোট সিলেট মহানগর সভাপতি ও জামেয়া মোহাম্মদিয়া সিলেট এর প্রিন্সিপাল মাওলানা জহুরুল হক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক উবায়দুল হক শাহীন, আবু খালেদ, ওলিউর রহমান, হাফিজ এহসানুল হক, সাহেদ আহমদ।
পরে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন জামেয়ার প্রিন্সিপাল মাওলানা লুৎফুর রহমান হুমাইদি। দোয়া মাহফিল শেষে এতিমখানার শিশুদের মধ্যে খাদ্য বিতরণ করা হয়।
Sylhetnewsbd Online News Paper