বড়লেখায় পুরুষ ভোটারের চেয়ে মহিলা ভোটার বেশি

মস্তফা উদ্দিন,সিলেট নিউজ বিডি: পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপের নির্বাচন শেষ হয়ে আজ দ্বিতীয় ধাপে মৌলভীবাজারের বড়লেখায় উপজেলা নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে।

সোমবার ১৮ মার্চ সকাল আটটা থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকাল চারটা পর্যন্ত।

কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, সকাল আটটায় ভোট নেওয়া শুরু হলেও ভোটারদের উপস্থিতি কম, তবে মহিলা ভোটারের উপস্হি বেশি। এপর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।

দাসের বাজার উচ্চ বিদ্যালয়,সুড়িকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাইজ গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, মাঠে কোনো ভোটারের উপস্থিতি নেই। দু-একজন করে এসে ভোট দিয়ে যাচ্ছেন। চান্দগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গুলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কয়েকজন ভোটারকে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
ভোটারদের লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা
না গেলেও দুপুর ১২ টা পর্যন্ত ফকির বাজার উচ্চবিদ্যালয়ে ১৩০০ শত ও চান্দগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৯০০ শত ভোট কাষ্ট হয়েছে। যা এপর্যন্ত ঘুরে দেখা ১০টি কেন্দ্র মোধ্য সর্বউচ্চ ভোট কাষ্ট হয়েছে। পুরুষ ভোটারের চেয়ে মহিলা ভোটার সংখ্যা বেশি।

এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম সুন্দর (নৌকা), স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন (মোটর সাইকেল) ও স্বতন্ত্র প্রার্থী সাবেক বড়লেখা সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ (ঘোড়া) প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধীতা করছেন।

উল্লেখ্য উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, বড়লেখা উপজেলায় মোট ভোটার ১ লাখ ৬৮ হাজার ১৬৩ জন। পুরুষ ভোটার ৮২ হাজার ৭৮৫ জন ও মহিলা ভোটার হলেন ৮৫ হাজার ৩৭৮ জন। ১টি পৌরসভা ও ১০ ইউনিয়নের এ উপজেলায় ভোট কেন্দ্র ৬১টি।