সিলেট নিউজ বিডি ডেস্কঃ পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে মৌলভীবাজার জেলার সাত উপজেলায় সোমবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।
তবে সকাল থেকেই ভোটকেন্দ্রগুলো ভোটরদের উপস্থিতি অনেক কম লক্ষ্য করা গেছে। কিছু কেন্দ্র ছিল ভোটারশূন্য।
মৌলভীবাজার জেলার সদর, বড়লেখা, জুড়ী, কুলাউড়া, রাজনগর, কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলায় আজ ভোট হচ্ছে। এ ৭ উপজেলায় মোট ভোটার ১২ লাখ ৯৭ হাজার ৫১১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ লাখ ৫২ হাজার ২৬৪ জন ও ৬ লাখ ৪৫ হাজার ২৪৭ জন হলেন মহিলা ভোটার। ৫ পৌরসভা আর ৬৭ ইউনিয়নের এ জেলায় ভোট কেন্দ্র ৫১৯টি। ভোট কক্ষের সংখ্যা ৩ হাজার ৩৯৩ টি। এর মধ্যে স্থায়ী ভোট কক্ষ ৩ হাজার ৭৬ টি ও অস্থায়ী ভোট কক্ষ ৩১৭টি।
Sylhetnewsbd Online News Paper