বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন

সিলেট নিউজ বিডি ডেস্কঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আইবা সোস্যাল ওয়ালফেয়ার ক্লাব কর্তৃক আয়োজিত সিলেট মুজিব জাহান রেড ক্রিসেন্টের সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয়। ১৭ মার্চ রবিবার সিলেটের জালালাবাদ ক্যান্টনমেন্টের আর্মি ইনষ্টিটিউট অফ এডমিনিস্ট্রেশনে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জাহিরুল ইসলাম, মুজিবুর রহমান, মুজিব জাহান রেড ক্রিসেন্ট ব্লাড ব্যাকের ইনচার্জ ডাঃ মো আবু সালেহ খাঁন,যুব প্রধান সায়মন আহমদ সহ প্রমুখ।