নিরাপদ সড়কের দাবীতে বড়লেখায় শিক্ষার্থীদের মানবন্ধন

মস্তফা উদ্দিন,সিলেট নিউজ বিডি: মৌলভী বাজারের বড়লেখা উপজেলার দাসের বাজার আর্দশ কলেজের শিক্ষার্থীরা নিরাপদ সড়ক চাই দাবীতে মানববন্ধন করেছে।

২০মার্চ বুধবার সকাল ১১টার দিকে চান্দগ্রাম-মৌলভীবাজার আন্চলিক সড়কের দাসের বাজার সংলগ্ন এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে কলেজের প্রায় ৩ শতাধিক শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে।

এসময় শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবী সংবলিত বিভিন্ন ব্যানার ও দায়িত্বে অবহেলাকারী ট্রাফিক পুলিশকে স্হায়ী অপসারণ সহ, সকল শিক্ষা প্রতিষ্টানের সামনে জেব্রাক্রসিং, স্প্রিড ব্রেকার চাই সংবলিত প্লেকার্ড হাতে সড়কের দুই পাশে অবস্থান নেন তারা।

মানববন্ধনে শিক্ষার্থীরা লাগামহীন সড়ক দুর্ঘটনারোধে প্রশাসন ও সরকারের কার্যকর ভূমিকার দাবিতে বলেন ‘পথ যেনো হয় শান্তির, মৃত্যুর নয় ‘নিরাপদ সড়ক চাই’ সকল শিক্ষা প্রতিষ্টানের সামনে জেব্রাক্রসিং, স্প্রিড ব্রেকার স্হাপন সহ কায্যকারী পদক্ষেপ নেয়ার জন্য সংলিষ্ট কতৃপক্ষের ও প্রধান মন্ত্রীর সু দৃষ্টি কামনা করেন।

এতে স্কুল-কলেজের শিক্ষক এবং শিক্ষার্থীসহ বিভিন্ন পেশাজীবী মানুষ অংশ নেয়।