মস্তফা উদ্দিন, সিলেট নিউজ বিডি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দাসের বাজার উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ মাহফিল ও বিভিন্ন ইসলামিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।
২০ মার্চ বুধবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে স্কুলের সহকারি শিক্ষক মাওঃ আব্দুল হামিদের পরিচালনা প্রধান অতিথির বক্তব্য রাখেন মাওঃ আব্দুর রহমান সৎতপুরি, বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাওঃ সাইফুর রহমান সিদ্দিকি।
হামদ,নাত,কেরাত্ব, প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ কালে দাসের বাজার উচ্চ
বিদ্যালয় গভর্নিং বডির সভাপতি ডা. স্বপন চক্র বর্ত্তী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিপক রন্জন দাস,সহ-কারী প্রধান শিক্ষক রন্জিত দাস,গভর্নিং বডির অভিবাবক সদস্য মো. মজির উদ্দিন, বৃহত্তর লঘাটি যুব সংঘের সভাপতি সাহাজান সিরাজ, সাংবাদিক মস্তফা উদ্দিন, সমাজ সেবক মো. রপিক উদ্দিন,মো. নিজাম উদ্দিন, ব্যবসায়ী মো.সফির উদ্দিন,মো. ফয়জু রহমান প্রমূখ উপস্হিত ছিলেন।
অনুষ্ঠানে মিলাদ পরিচালনা করেন কারী সমছ উদ্দিন। অনুষ্ঠান শেষে শিরণী বিতরণ করা হয়।

Sylhetnewsbd Online News Paper