সিলেট নিউজ বিডি ডেস্কঃ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিট।
মঙ্গলবার ২৬ শে মার্চ প্রথম প্রহরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিলের নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন,মুজিব জাহান ব্লাড ব্যাংকের ইনচার্জ ডাক্তার মোঃ আবু সালেহ খান, মাহতাব উদ্দিন, আবু সায়ীদ মাতৃমঙ্গল হাসপাতালের ডাইরেক্টর সুধাময় মজুমদার, ডেপুটি ডাইরেক্টর মফিজ উদ্দিন সহ প্রমূখ।
অও
Sylhetnewsbd Online News Paper