মস্তফা উদ্দিন,সিলেট নিউজ বিডি: “বিজ্ঞান ও প্রযুক্তি, অগ্রগতির মূল শক্তি ” এই পতিবাদ্য সামনে নিয়ে ২য় দিনের বিজ্ঞান মেলা এবং ৪০ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ২০১৯ ‘র উদ্বোধন করলেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ সোহেল মাহমুদ।
বড়লেখা উপজেলা প্রশাসনের আয়োজনে, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয় তত্ত্ববাধানে ও পৃষ্ঠপোষকতায় ৮ মার্চ সোমবার সকালে বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে এ মেলার আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সুহেল মাহমুদ ছাড়া ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রণয় কুমার দে,উপজেলা আয়ামীলীগ র’ সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, অসি (তদন্ত) জসিম উদ্দিন, বড়লেখা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সিরাজ উদ্দিন, পিসি উচ্চ বিদ্যালয় শিক্ষক লিন্টু চৌধুরি প্রমূখ উপস্হিত ছিলেন।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ও জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ২০১৯ মেলায় ১৩টি স্টল এর মাধ্যমে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসা অংশ গ্রহন করে। এ সময় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী উপস্থিতিতে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সুহেল মাহমুদ ক্ষুদে শিক্ষার্থীদের স্টল পরিদর্শন করেন।

Sylhetnewsbd Online News Paper