সোনাই নদীতে ধরা পড়ছে বিশাল বাঘা আইড় মাছ

মস্তফা উদ্দিন,সিলেট নিউজ বিডি: সিলেটের বিয়ানীবাজার ও বড়লেখার সিমান্ত সোনাই নদী থেকে জালে ধরা পড়ছে একটি বিশাল বাঘা আইড় মাছ।

সোনাই নদী থেকে প্রায় ৩৫ কেজি ওজনের এই বাঘা আইড় মাছটি ধরেন স্থানীয় এক জেলে।
ফরিজ আলী (৫৫) নামের স্থানীয় জেলে সোমবার বিকেলে সোনাই নদীর বারই গ্রামবাজার সংঙ্গল্গন এলাকায় মাছ ধরার জন্য উত্তাল (ঝাকি) জাল ফেললে জালে ধরা পড়ে এই বিশাল আকৃতির বাঘা আইড় মাছ। সাড়ে চার ফুট লম্বা মাছটি মেপে দেখা যা ৩৫ কেজি।

মাছটি বিক্রির জন্য স্হানীয় বারই গ্রাম বাজারে নেওয়া হয়। মাছটির দাম চাওয়া হয় ৫০ হাজার টাকা। মাছটি ক্রয় করার জন্য দুর দুরান্ত থেকে লোকজন বিড় করছেন।