তাহিরপুরে মাঠে মাঠে ধানকাটা শুরু, ব্রি-২৮ ধানে ছত্রাক জনিত রোগ

আহম্মদ কবির: তাহিরপুরে শুরু হলো সুনালী বোর ধান কাটা,গত দুইএক সপ্তাহ পুর্বে যেখানে সবুজ মাঠ ছিলো এখন সেখানে পাকা বোর ধানে ভরপুর। তাহিরপুর উপজেলা বিভিন্ন হাওরের বোর জমিতে এখন হলদে সোনালি পাকা বোর ধান শোভা পাচ্ছে। পাকা ধানের সুবাসে কৃষকের স্বপ্ন বাতাসে ভাসছে।কিন্তু এ উপজেলায় আগাম ফসল উত্তোলনের আসায় যারা ব্রি-২৮ ধান রোপণ করেছেন তাদের কপাল পুড়েছে ব্লাস্ট নামক ছত্রাক জনিত রোগে, রোগবালাই ঔষধ ব্যবহার করেও রক্ষা নেই,এই ছত্রাকজনিত রোগ হতে ।উপজেলার ফসলের মাঠে মাঠে এখন ধান কাটা শুরু হলেও, দিশেহারা উপজেলার ব্রি-২৮ ধান চাষাবাদকারী কৃষকেরা ।তবে এ উপজেলা জুড়ে ধাঁন কাটা শুরু হয়েছে পুরোদমে। ধানকাটার শ্রমিক সঙ্কটে, বিপাকে রয়েছেন উপজেলার অধিকাংশ কৃষক, ধানকাটার অর্থযোগান না দিতে পেরে নিজেরাই কেউ ধান কাটছেন,কেউ বা আবার মাড়াই দিচ্ছেন,এবং নারীপুরুষ সমন্বয়ে মাড়াইকৃত ধান নিয়ে যাচ্ছেন বাড়ির উঠানে। দম ফেলার ফুরসত নেই কারও। মহা ব্যস্ততায় দিন কাটছে কৃষক ও কৃষাণীদের। তাহিরপুর উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে মাঠ জুড়ে সোনালি ধান। ধানের গন্ধে ভরে উঠেছে গ্রামীণ জনপদ। ক্ষেতে ক্ষেতে চলছে ধান কাটার মহোৎসব । কৃষকের আঙিনায় শুধু ধান আর ধান। কৃষক-কৃষাণীরা সোনালি ধান কাটছেন, টানছেন, মাড়াই করছেন, আবার কেউবা ঝাড়ছেন। কৃষকের পাশাপাশি কৃষাণিরাও কৃষকের কাজে সহযোগিতা করার জন্য পুরোদমে সহযোগিতা করতে দেখা যাচ্ছে ।
অন্যদিকে যাদের ফলন ভালো হয়েছে তাদের মুখে ফুটেছে হাসির ঝিলিক।তবে এই উপজেলার অনেক কৃষকের ভাগ্যে জুটেনি এই হাঁসি, ব্লাস্ট নামক ছত্রাক জনিত রোগে ফসল হারিয়ে দিশেহারা,প্রতিমধ্যে ব্লাস্টের আক্রান্তে ফসল হারানো এক কৃষকের সাথে দেখা হয়, উনি উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের জয়পুর গ্রামের মৃত ইসমাইল আলীর ছেলে, কপিলনুর মিয়া( ৪৫) উনার সাথে কথা হলে উনি বলেন আমি আগাম ফসল উঠার আসায় ব্রি-২৮ ধান লাগাইছলাম, কত আসা করছিলাম ফসল উঠলে ধান বেইচ্ছা মেয়ে বিয়া দিমু,আমার সেই আসা নিরাস করল, কত মানুষের পরামর্শ নিয়া রোগবালাই ঔষধ আইন্যা ছিটাইয়া দিলাম তবু্ও ধান সাদা রঙ হয়ে মরে যাচ্ছে, আমার রোপনকৃত জমিতে ধান পাওয়ার আসাছিল ৭০/৮০মণ এখন হবে ৩০/৩৫মণ, এখন মহাজনের ঋনের টাকা কিভাবে পরিশোধ করব তাই নিয়েই হিমশিম খাচ্ছি। একই গ্রামের কৃষক নুর কলাম মিয়া বলেন আমি বিগত দিনে ফসল হারাইয়া আগাম বন্যার ভয়ে, মহাজনের কাছ হতে ঋন লইয়া আমার সব জমিতে ব্রি-২৮ ধান লাগাইছিলাম, আগাম ফসল তুলার আসায়।কিন্তু যে ধান পাইমু ধান কাটতে যে খরচ হইছে সেই টেকার ধানই অইতনা।

তবে তাহিরপুর উপজেলা কৃষি অধিদপ্তরের বিভিন্ন সূত্রে জানা যায়, উপজেলার ছোট বড় মোট ২৩ হাওরে ১৮ হাজার ৩শত ৩৫ হেক্টর জমিতে বোর ধান চাষাবাদ করা হয়েছে।